বাগুইহাটির স্কুলে দশম শ্রেণির ছাত্রর রহস্য মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: বাগুইহাটির এক স্কুলে সোমবার দশম শ্রেণির এক ছাত্রর আচমকা রহস্য মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, টিফিনের সময় খাবার খেতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা হয়। মুহম্মদ রায়হান আলি র(১৬) সহপাঠীরা জানায়,টিফিনের সময় খাবার খেতে গিয়ে আচমকা পড়ে যায় সে। জোর আওয়াজে তারা এসে দেখে, রায়হানের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।
মৃত ছাত্রর শোকার্ত বাবা জানান,স্কুলের বিরুদ্ধে তাঁর কোন অভিযোগ নেই। তবে কয়েকজন সহপাঠী ওকে খুব মারধর করত। তাঁর ছেলে দুষ্টু ছিল না, কেন এমন হোল তিনি বুঝতে পারছেন না।
কিশোর রায়হানের এমন আকস্মিক, মর্মান্তিক মৃত্যু তে স্কুলের সর্বত্র গভীর শোকের ছায়া নেমেছে।
ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*