আমেরিকা – ইজরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বিদেশি নাগরিক গ্রেফতার, মধ্য প্রাচ্যে সংঘাত অব্যাহত

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে সংঘাত আবহে ইরান গোয়েন্দা দফতর আমেরিকা-ইজরায়েলের গুপ্তচর সন্দেহে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে। গত কয়েকদিনে গুপ্তচর সন্দেহে ইরানে প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরানের দাবি, আমেরিকা ও ইজরায়েল তাদের দেশে “ইন্টারনাল মার্সিনারি” দেরও পাঠিয়েছে।
অন্যদিকে উপসাগরীয় এলাকায় যুদ্ধের পারদ ক্রমেই চড়ছে। বিভিন্ন দেশের দাবি, তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় ইরান আঘাত হানছে। আজ ইউএই তাদের রুওয়াইস রিফাইনারির কাজ বন্ধ করে দিয়েছে। এটি পৃথিবীর অন্যতম বৃহত তেল প্রক্রিয়াকরণ এলাকা। নিকটনর্তী শিল্প এলাকায় ড্রোন হামলার প্রেক্ষিতে সতর্কতামুলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত।

উপসাগরীয় অঞ্চলে ব্যাপক আক্রমণ, সংঘাতের আবহ উর্ধ্বগামী হওয়ায় উদ্বেগ ও বাড়ছে। কাতারের অভিযোগ, ইরান তাদের দেশের সাধারণ মানুষকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। এমন পরিস্থিতি চললে সারা বিশ্বে আর্থিক ব্যবস্থায় এর প্রভাব পড়বে বলে সতর্ক করেছে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ।
যেভাবে বিভিন্ন শক্তিকেন্দ্রগুলিকে আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক বলে কাতার জানিয়েছে।

অন্যদিকে ইরান সাফ জানিয়েছে, যুদ্ধ চলাকালীন এক লিটার তেলও রফতানি করা যাবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মজতবা খামেইনিকে অভিনন্দন জানিয়েছেন, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*