আমেরিকায় তরুণীকে খুন করে ভারতে এসে গ্রেফতার যুবক

Spread the love

রোজদিন ডেস্ক : বছরের দ্বিতীয় দিনেই বান্ধবী নিখোঁজ বলে আমেরিকার হোওয়ারড কান্ট্রি পুলিশে জানিয়ে এসেছিলেন তিনি। এরপরই তড়িঘড়ি চলে এসেছিলেন ভারতে। অন্যদিকে পরদিন ৩ জানুয়ারি নিখোঁজ (!) তরুণী নিকিতা রাও গোদিশালার দেহ উদ্ধার হয় অভিযোগকারী অর্জুন শর্মার মেরিল্যান্ডের বন্ধ অ্যাপার্টমেন্ট থেকে। স্থানীয় পুলিশের সন্দেহ, তরুণীকে খুন করে ভারতে চলে আসেন তিনি। আজ তামিলনাড়ু থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসায় বিস্মিত স্থানীয় মানুষ। সূত্রের খবর, নিহত নিকিতা রাও গোদিশালা (২৭)-র প্রাক্তন প্রেমিক অর্জুন সিং। দুজনই ভারতীয় বংশোদ্ভূত। থাকতেন কলম্বিয়ার মেরিল্যান্ডে। নিকিতা রাও গোদিশালার দেহে একাধিক ধারালো অস্ত্রর আঘাত মিলেছে। তাঁর দেহ উদ্ধারের পর অর্জুন শর্মার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে সতর্কতা জারি করে মেরিল্যান্ডের পুলিশ। অর্জুন শর্মার গতিবিধির ওপর নজরদারি চলে। আজ তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
নিহত তরুণী একাই চাকরি সূত্রে ওখানে থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে আমেরিকার দূতাবাস যোগাযোগ রেখেছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*