রোজদিন ডেস্ক
তিনি নামী আইনজীবী। রাজনীতিবিদ ও। বহুবার বলেছেন,বামপন্থী রা টাকার জন্য রাজনীতি করে না,নিজের পকেট ভরাবার জন্য তিনি রাজনীতি করেন না। এবার সিপিএমের যাদবপুর কেন্দ্রের ওজনদার প্রার্থী বিকাশ ভট্টাচার্য রাজ্যসভায় চিঠি দিয়ে জানিয়ে দিলেন, প্রাক্তন সাংসদ হিসাবে তিনি পেনসান নেবেন না।
তাঁর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজ মাধ্যমে ও চর্চা তুঙ্গে উঠেছে। অনেকে তাঁর এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন , নিদুক রা একে
চমক বলে কটাক্ষ করেছেন।
অনেকে টিপ্পনী কেটেছেন, এত বড় আইনজীবী উনি! বহু টাকার মালিক। ওঁর টাকার দরকার নেই!
নামী আইনজীবী বিকাশ ভট্টাচার্য কয়েক কোটি টাকার মালিক, তা যেমন ঠিক, দল কে উনি স্বেচ্ছায় বহু টাকা লেভি ও দেন। লেভি ছাড়াও বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে দল কে সাহায্য ও করেন বলে সূত্রে র খবর। বামেদের এই খরার মরসুমে তিনি অন্যতম বাজি।
তিনি ই প্রাক্তন বিরোধী নেতা আবদুল মান্নানের আর্জি মেনে বিনা পারিশ্রমিকে শীর্ষ আদালতে সারদা মামলা লড়েছিলেন। তাঁর সওয়ালে এই বিশাল আর্থিক প্রতারণা র সি বি আই তদন্তের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সাম্প্রতিক কালে রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলার র আইনি লড়াই ও বিকাশ ভট্টাচার্য লড়েন।
তাঁর এই পেনসান না নেওয়ার সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন তাঁর অনুগামীরা।

Be the first to comment