পুরোটাই অনলাইনে, ভোটার তালিকা সংশোধনে সমস্যা হবে না৷ জানিয়ে দিলেন সিইও

Spread the love

রোজদিন ডেস্ক :

ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ কার্যকর করতে কোনও জটিলতা হবে না। বৃহস্পতিবার স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ কুমার আগরওয়াল। তাঁর দাবি, পুরো প্রক্রিয়াই অনলাইনে হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম যুক্ত করার সুযোগ থাকছে। সিইও বলেন, আদালতের নির্দেশ কার্যকর করতে কমিশনের কোনও অসুবিধা হবে না। সমস্ত আবেদন ও সংশোধনের কাজ ডিজিটাল পদ্ধতিতেই করা হচ্ছে, ফলে প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ রাখা সম্ভব হবে। যাঁরা ভোটাধিকার ফিরে পেয়েছেন এবং ভোটে প্রার্থী হতে চান, তাঁদের ক্ষেত্রেও আগেই অগ্রাধিকারের ভিত্তিতে আবেদন জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। ফলে সেই দিক থেকেও কোনও সমস্যার সম্ভাবনা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*