রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথে দু’টি করে ইভিএম রাখা হচ্ছে। কারণ, ওই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৯। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, একটি ইভিএমে সর্বাধিক ১৬ জন প্রার্থীর নাম ও প্রতীক রাখা যায়। ফলে ভাঙড়ে অতিরিক্ত প্রার্থীর জন্য দ্বিতীয় একটি ইভিএম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় ভোটারদের সামনে দুটি ব্যালট ইউনিট থাকবে। প্রথম ইউনিটে ১৬ জন প্রার্থীর নাম থাকবে এবং বাকি প্রার্থীদের নাম থাকবে দ্বিতীয় ইউনিটে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীর নাম অনুযায়ী সংশ্লিষ্ট বোতাম টিপে ভোট দিতে পারবেন।কমিশন জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনও বিভ্রান্তি এড়াতে বুথে বিশেষ নির্দেশিকা এবং প্রশিক্ষিত ভোটকর্মী মোতায়েন করা হবে। ভোটারদেরও সচেতন করতে আগাম প্রচার চালাচ্ছে কমিশন।

Be the first to comment