হাওড়া সেতুর কাছে ফুল বাজারে আগুন

Spread the love

রোজদিন ডেস্ক
আজ রাতে ব্যস্ত জনবহুল হাওড়া সেতুর কাছে ফুল বাজারে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টা য় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি শুকনো খাবার জিনিসের দোকানে আগুন লেগে বিপত্তি দেখা দেয়। সংশ্লিষ্ট এলাকায় প্রবল যানজটে র সৃষ্টি হয়। অনেকে ট্রেন ধরতে সমস্যায় পড়েন। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় মানুষ জন আতঙ্কিত হন। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। আগুনে কোন হতাহতের খবর মেলেনি। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*