রোজদিন ডেস্ক
বিশ্বখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ আজ বিজেপি র যুব শক্তি কার্ড উদ্বোধন করেন। রাজ্যে দল ক্ষমতায় এলে এর মাধ্যমে যুবক রা মাসে ৩ হাজার টাকা পাবেন।
ভোটের আগে মুখ্যমন্ত্রী যুব সাথী প্রকল্প চালু করেছেন।।সেখানে মাসে ১৫০০ টাকা দেওয়া হচ্ছে। এর ই পালটা বিজেপি র এই ঘোষণা। রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারের পালটা অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা করেছে বিজেপি ও। মহিলাদের সেখানে লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গতকাল ই নারী শক্তি কার্ডের উদ্বোধন হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ ও জানিয়েছে টি এম সি।
আজ এই কার্ড উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র প্রশংসা য় মুখর হন লিয়েন্ডার পেজ। বলেন, সব দলের ই একজন নেতা থাকেন,মোদিজি হলেন দেশের অনবদ্য নেতা, তাঁর ও নেতা উনি। মোদিজিতে রীতিমত মুগ্ধ লিয়েন্ডার পেজ জানান, খেলাধুলা র উন্নয়ন কল্পেই তাঁর রাজনীতি তে আসা। তাঁর বাবা র ইচ্ছা ছিল,এই রাজ্য, দেশে খেলাধূলা র সার্বিক উন্নয়ন।
উল্লেখ্য ২০২১ সালে টি এম সি র মাধ্যমে প্রথম রাজনীতির অঙ্গনে আসেন এই তারকা খেলোয়াড়। এবার তিনি ফুল বদল করেছেন।


Be the first to comment