এলাকা পুনর্বিন্যাসে দক্ষিণ ভারতের সাংসদ সংখ্যা ১২৯থেকে ১৯৫ হবেঃ অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক
এলাকা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ ভারতে সাংসদ সংখ্যা ১২৯, থেকে বৃদ্ধি পেয়ে ১৯৫ হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই দাবি করেন। লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিলে র ওপর বক্তব্য রেখে তিনি বলেন,এলাকা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সাংসদ সংখ্যা কমবে বলে রটানো হচ্ছে। একে তিনি তৈরি করা ধারণা বলে দাবি করেন। পরিসংখ্যান দিয়ে বলেন, সাংসদ আসন কমা তো দূরস্থান, এখন কার ১২৯ জন সাংসদের সংখ্যা বৃদ্ধি পেয়ে১৯৫ জন হবে।
অমিত শাহ র দেওয়া হিসাব অনুযায়ী কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরালামের সাং সদ সংখ্যা এখন যথাক্রমে ২৮, ২৫,১৭,৪৯ ও ২০ আছে। তা বৃদ্ধি পেয়ে হবে ৪২ ( কর্ণাটক), ৩৮ ( অন্ধ্র প্রদেশ), ২৬( তেলেঙ্গানা), ৫৯ ( তামিলনাড়ু) ও ৩০ ( কেরালাম)।
উল্লেখ্য, জনসংখ্যা র নিরিখে সাংসদ সংখ্যা নির্ধারিত হলে তাঁদের রাজ্যগুলিতে সাংসদ কমে যাবে বলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁদের সেই আশঙ্কা উড়িয়ে দিলেন।
এইদিন সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী সহ তিনটি বিল এসেছে। এর মধ্যে এলাকা পুনর্বিন্যাসে নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সম্মিলিত বিরোধী পক্ষ। এই বিলগুলি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দের আর্জি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*