“আমরা দেখিয়েছি সিঁদুর মুছতে এলে কি হয়’, আলিপুরদুয়ার থেকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার প্রশংসায় পঞ্চমুখ মোদি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আলিপুরদুয়ারের জনসভা থেকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার প্রশংসায় পঞ্চমুখ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে রাজ্যবাসীর তথা তামাম দেশবাসীকে জানালেন ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। মোদির মুখে একথা শুনে উচ্ছ্বসিত উপস্থিত সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সিঁদুর খেলা হয় যেখানে, সেই মাটিতে এসেছি। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের পরাক্রমের চর্চা হওয়া প্রয়োজন। জঙ্গি হামলার পর বাংলার মানুষেরও ক্ষোভ ছিল। আপনাদের ক্ষোভকে আমি গুরুত্ব দিয়েছি। আমাদের সেনা ওদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে। আমরা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি, যেটা পাকিস্তান কল্পনাও করতে পারিনি।’
এরই সঙ্গে পহেলগাঁও-এর ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের যে রাগ হয়েছিল, সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। জঙ্গিরা আমাদের বোনেদের-মায়েদের সিঁদুর মোছার চেষ্টা করেছিল। আমরা দেখিয়েছি সিঁদুর মুছতে এলে কি হয়। আমরা জঙ্গিদের ঠিকানা গুঁড়িয়ে দিয়েছি। যা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল। গোটা বিশ্বকে দেওয়ার মতো পাকিস্তানের কাছে কিছু নেই। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে পাকিস্তান ভারতের ওপর একাধিকবার জঙ্গি হামলা করেছে। কিন্তু পহেলগাঁও হামলার পর সমগ্র বিশ্বকে ভারত বুঝিয়ে দিয়েছে ভারত কীভাবে জবাব দিতে পারে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*