Young Couple এর দেহ উদ্ধার, দত্তপুকুরে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে আজ তরুণ দম্পতির (young couple) ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। মাত্র দেড় বছর আগে প্রেমের বিয়ের এই মর্মান্তিক পরিণতি নিয়ে স্তম্ভিত তাঁদের পরিবার। মৃত দম্পতি প্রসেন দাস (২৭) ও গীতশ্রী দাস (২৩)। দম্পতির কোন বিবাদ, কলহ ছিল না। প্রসেন গাড়ি চালাতেন। আজ সকাল থেকে তাঁদের কোন সাড়া শব্দ মেলেনি। সকাল গড়িয়ে দুপুর হলেও দরজা না খোলায় উদ্বেগ দেখা দেয়। দরজায় ধাক্কা, হাঁকডাক, ফোন করে ও তাঁদের সাড়া মেলেনি। পাড়া পড়শি, উদ্বিগ্ন পরিবার দরজা ভেঙে দুজনের ঝুলন্ত দেহ দেখে শিউরে ওঠেন। পুলিশ এসে দম্পতির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কেন তাঁরা আত্মঘাতী হলেন, তার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
গীতশ্রীর বাড়ি উত্তরপাড়ায়। তাঁর পরিবার শ্বশুর বাড়িতে অশান্তি, দম্পত্তির ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। পুলিশ কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*