যুবভারতী পরিদর্শনে তদন্ত কমিটি, ১৪ দিনের পুলিশ হেফাজতে শতদ্রূ দত্ত

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটি রবিবার সকাল থেকে যুবভারতী-কাণ্ডের তদন্ত শুরু করল। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে যুবভারতীর পরিস্থিতি খতিয়ে দেখলেন তদন্ত কমিটির সদস্যরা। কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়
পরে সাংবাদিকদের বলেন, আজ আমি এখানে পরিদর্শনে এসেছি। এখানে কী পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম। এখনই মতামত দেওয়া ঠিক হবে না। তদন্ত শুরু হয়েছে। আমরা ঘটনার পর শনিবার রাতেও আলোচনায় বসেছি। এখন এখানকার কী পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম।ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি অবসরপ্রাপ্ত বিচারপতি। বলেন, ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, বা কীভাবে দেওয়া যায়, সবই খতিয়ে দেওয়া হবে। আমাদের সরকার বলেছে তদন্ত করতে। আমরা সেটা করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে, তার ব্যবস্থা নেওয়া। আমরা তদন্ত করার পর আমাদের কী বক্তব্য জানাব। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত রিপোর্ট জমা দেবেন তাঁরা।রবিবার তদন্ত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ক্রীড়া সচিব রাজেশ সিনহা ও বিধাননগর পুলিশের শীর্ষকর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*