- প্রশ্ন ফাঁস রুখতে সরকারের আনা বিলের উপর আজ আলোচনা শুরু হতে পারে লোকসভায়।
- মোট ৯১ টি সংশোধনী জমা দিয়েছে বিরোধীরা। অচলাবস্থা কাটাতে সোমবার দফায় দফায় বিরোধীদের সঙ্গে বৈঠক করেছেন স্পিকার ওম বিড়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রী।
- রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হল। মূলত,যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন তাঁদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল সরকার।
- জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বাস দুর্ঘটনায় জখম অমরনাথ যাত্রার পুণ্যার্থীরা।
- কোচবিহার পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সদর মহকুমাশাসক। ওয়ার্ডের নিকাশি থেকে পানীয় জলের সমস্যা, বাসিন্দাদের শংসাপত্র দেওয়া-সহ যাবতীয় কাজের তদারকির জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একজন পুরকর্মীকে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি।
- দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ।
- উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মজুত থাকা বাজিতে আগুন লেগে বিস্ফোরণ। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন।
- মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।
- মুম্বইয়ে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল পালিয়ে এসে অভিযুক্ত আশ্রয় নিয়েছিল কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই পুলিশের একটি দল তিলজলায় আসে। তারপর আধিকারিকরা সেখানকার জি.জে. খান রোড এলাকা থেকে শনিবার তাঁকে গ্রেফতার করে।
- পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৯ জন আন্দোলনকারী। জখম অনেকে।

Be the first to comment