কলকাতা বিমানবন্দরে নিরাপত্তায় গুরুত্ব

Spread the love

রোজদিন ডেস্ক : 
কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এই লক্ষ্যে ২৭ জুলাই থেকে ৩১ জুলাই অবধি নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার পুর্বাঞ্চলের আঞ্চলিক এক্সিকিউটিভ অধিকর্তা হরগোবিন্দ মীনা ও বিমানবন্দর অধিকর্তা বিক্রম সিং যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি র উদ্বোধন করেন।
দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ২৫ জন এতে অংশ নেন। আন্তর্জাতিক নিরাপত্তা মানের সঙ্গে সাযুজ্য রেখে দেশের বিমানবন্দরগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এর লক্ষ্য।
উদ্বোধনী ভাষণে হরগোবিন্দ মীনা বিমানবন্দরে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেন। বিক্রম সিং এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এই প্রশিক্ষণ কর্মসূচি বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে বলে আস্থা ব্যক্ত করেন।
উল্লেখ্য সম্প্রতি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় মুখ্য নিরাপত্তা আধিকারিক পদে পদক জয়ী ডিআইজি এল কাইমিললুন হাইকিপ যোগ দিয়েছেন।
যাত্রী সহ বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষ এর সর্বোচ্চ মান রক্ষায় সদা সতর্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*