- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধিকে শুভেচ্ছা জানান তিনি। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন।
- মঙ্গলবার কোচবিহারে রাজনৈতিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি।
- মঙ্গলবার পুদুচেরিতে বৈঠক করতে চলেছেন অভিনেতা-তথা রাজনীতিক বিজয়। ইতিমধ্যেই সেখানে পৌঁছনোর জন্য চেন্নাই ছেড়েছেন তিনি। এই সভার জন্য একগুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
- ভারতের উপরে নতুন করে শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের ইঙ্গিত ছিল বেশ কিছু কৃষিজাত জিনিসের উপরে ট্যারিফ চাপাতে পারেন তিনি। এর মধ্যে রয়েছে ভারতের চাল।
- কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত এই আন-কালেক্টেড ফর্মের সংখ্যা মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১। যার মধ্য়ে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটাররা। মৃত ভোটারের হদিশ মিলেছে মোট ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫ জন। স্থানান্তরিত হয়েছেন ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯ জন। নিখোঁজ ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০ জন।
- রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ২০৮টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়েছে। অর্থাৎ ওই সব বুথে নেই কোনও মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার। তবে সোমবার সেই সংখ্যা সংশোধন করে নিয়েছে কমিশন। এক সপ্তাহের মাথায় ২ হাজার নেমে এসেছে দুইয়ে।
- আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশখালির সরবেড়িয়া এলাকার মণ্ডল পরিবার। তাদের অভিযোগ শেখ শাহজাহানের অনুগামী মোসলেম শেখ তাদেরকে হুমকি দিচ্ছেন। মোসলেম শেখ ও তাঁর অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
- হাতির হামলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু দু’জনের। ঘটনা দু’টি ঘটেছে মেদিনীপুর বন বিভাগের নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া এলাকায় এবং খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকায়। মৃতদের একজন মহিলা এবং একজন পুরুষ।
- চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে বিএনপি-র চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়। সে জন্য ঢাকাতে রেখেই চিকিৎসা করা হবে খালেদার, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই।
- এখনও পর্যন্ত গোটা দেশে ৫ লক্ষ ১৭ হাজার ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি ওয়াকফ সম্পত্তি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রক।

Be the first to comment