১০টা

Spread the love
  1. গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে চলতি মাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হ্যান্ডলে একটি পোস্টও করেছেন।
  2. বাদ পড়া ৫৪ লক্ষের মধ্যে অধিকাংশই বৈধ ভোটার। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও দাবি না জানিয়েই ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। বৈধতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে না।
  3. কোচবিহারের সভা থেকে SIR ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ফের দিল্লি যাওয়ার।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধেও তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী কেন বঙ্গের মানুষকে নোটিস পাঠাবেন?’
  5. রাজ্যে নিপা ভাইরাস আতঙ্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
  6. রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কাটোয়া হাসপাতালে কোয়ারান্টিন করা হয়েছে সাতজনকে।
  7.  আর নয় ১০ মিনিটে ডেলিভারি, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফুড ডেলিভারি সংস্থাগুলির কাছে চলে গিয়েছে কেন্দ্রের নির্দেশ। ইতিমধ্যেই ১০ মিনিটে ডেলিভারি বন্ধ করেছে ব্লিঙ্কিট।
  8. মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের বাগেশ্বর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।
  9. অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় মহিলা বক্সার মেরি কম এবার অভিযোগ করলেন আর্থিক প্রতারণার। যদিও তাঁর অভিযোগ এবার দৃঢ়ভাবে অস্বীকার করলেন তাঁরই প্রাক্তন স্বামী কারুং অনখোলার।
  10. প্রজাতন্ত্র দিবসের মহড়া ও নিরাপত্তার কারণে বন্ধ দিল্লির আকাশপথ। আগামী ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট পরিষেবা। এর জেরে প্রায় ৬০০-র বেশি ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*