রোজদিন ডেস্ক : একুশ শতকে নরখাদক!! এমনই হাড়হিম করা খবরে ত্রাস ছড়িয়েছে কোচবিহারের দিনহাটার কুর্শাহাটে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অভিযোগ এক ভবঘুরেকে খুন করে তার মাংস খাওয়ার চেষ্টা করেছিল সে। তাকে জেরা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার মানসিক স্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।
দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, কুর্শাহাট শ্মশানে দীর্ঘদিন ধরে থাকা এক ভবঘুরের ক্ষতবিক্ষত দেহ গত সপ্তাহে উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে ফিরদৌস আলমকে গ্রেফতার করে। তাকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে বলে পুলিশ জানায়। এসডিপিও ধীমান মিত্র বলেন,ধৃত ব্যক্তির বয়ান ও মৃতদেহের আঘাতের ধরণ দেখে বিষয়টি খুবই গুরুতর মনে হচ্ছে। অভিযূক্ত নেশার ঝোঁকে এই সব বলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও বিস্ময় দেখা দিয়েছে।

Be the first to comment