ভোটমুখি কেরালা, তিনবারের সিপিএম বিধায়ক কংগ্রেসে যোগ দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি কেরালায় তিনবারের সিপিএম বিধায়ক পি আয়েশা পত্তি কংগ্রেসে যোগ দিলেন। সিপিএমের সঙ্গে গত ত্রিশ বছরের সম্পর্ক ছিন্ন করেন তিনি। বলেন, তিনি যখন সিপিএমে যোগ দেন, তখন থেকে দল অনেক পালটে গেছে। তাঁর “কমরেডরা ” এই সিদ্ধান্তে অস্বস্তি বোধ করতে পারেন, কিন্তু দলের সিদ্ধান্তকারীরা যা করেছেন, তিনি তা বলতে চান না।
বছর দুয়েক আগে থেকেই আয়েশা পত্তি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। এখন নির্বাচনের আগে তাঁর কংগ্রেসে যোগদানে অস্বস্তিতে সিপিএম।
সূত্রের খবর, কোত্তারাক্কারা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন
কেরালার বিরোধী নেতা ভি ডি সাথীসন আয়েশা পত্তির ভূয়সী প্রশংসা করে বলেন, ওঁকে সবাই সম্মান করেন। তাঁরা ওঁর পাশে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*