মধ্যপ্রদেশে মিষ্টি খেয়ে রহস্যজনকভাবে মৃত ২

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় মিষ্টি খেয়ে দুজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, গত ৯ জানুয়ারি পি এইচ ই ডি অফিসের সামনে একটি ব্যাগে বেশ কিছু সবজি ও এক বাক্স মিষ্টি পড়ে ছিল। একজন চৌকিদার সেই মিষ্টি খান। পরদিন বমি, পেটের রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন, ১১ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
পড়ে থাকা ওই মিষ্টির বাক্স আর একজন বাড়ি নিয়ে যাওয়ার পর তা খেয়েও পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েন। আজ একজন শেষ নিশ্বাস ফেলেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পেড়া জাতীয় মিষ্টিই এই দুজনের মৃত্যুর কারণ বলে পুলিশ, স্বাস্থ্য দফতরের সন্দেহ। খাদ্যে বিষক্রিয়ার দরুণ এই মৃত্যু বলে তাঁরা মনে করেন। ওই পেড়া, মৃতদেহের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*