রোজদিন ডেস্ক : আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান নিয়ে মামলার শুনানির আগে এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ করল হাইকোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি রয়েছে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। আদালতের নির্দেশ, পুরো শুনানি পর্বের ভিডিও রেকর্ডিং ও সরাসরি সম্প্রচার হবে। চাইলে এই শুনানি বাইরে থেকে দেখতে পারবেন। শুনানি চলাকালীন এজলাসে ম্যামলাকারী, তাঁর আইনজীবী, সরকারি আইনজীবী, আদালত কর্মী ছাড়া আর কেউ থাকতে পারবেন না। এই কয়েকজনের উপস্থিতিতে রুদ্ধদ্বার শুনানি হবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। মামলার গত শুনানিতে এজলাসে তুমুল ভিড়, অশান্তি, চিৎকার চেঁচামেচির জেরে বিরক্ত বিচারপতি এজলাস ছেড়ে চলে যান। শুনানি মুলতুবি হয়ে যায়। দ্রুত শুনানির চেয়ে ইডি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ই-মেইল করে। তবে তাতে সাড়া মেলেনি। এদিকে ইডি ইতিমধ্যেই এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। রাজ্য সেই মামলায় যুক্ত রয়েছে। তবে তার শুনানি হয়নি। এই অবস্থায় হাইকোর্টে আদতে এই মামলার শুনানি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আইনজীবীদের একাংশ বলছে, যেহেতু সুপ্রিম কোর্টে এখনও শুনানি হয়নি তাই হাইকোর্ট চাইলে শুনানি করতে পারে।

Be the first to comment