রোজদিন ডেস্ক : কসবার এক অভিজাত আবাসনের বহুতল থেকে মরণঝাঁপ। মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ওয়াজাদ খান (২৪)। মৃত যুবক ওই আাবাসনেরই আট তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা। পারিবারিক সূত্রে খবর, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছে কসবা থানার লস্করহাট রোডে। পুলিশ সূত্রে খবর, এদিন ওই যুবককে তার বাবা-মা হাসপাতাল থেকে চিকিৎসককে দেখিয়ে নিয়ে আসেন। এরপর নিজের বোনকে খাবার তৈরি করে আনতে বলেন ওয়াজাদ। তখনই সবার নজর এড়িয়ে আটতলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন তিনি। আবাসনের কেয়ারটেকার আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন ওয়াজাদ আবাসনের মেন গেটের সামনে মুখ থুবড়ে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে আশপাশ। তাঁর চিৎকারে বাসিন্দারা আসেন। কসবা থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এটি নেহাতই আত্মহত্যা নাকি পিছনে অন্য কিছু জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment