রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশন আরএসএস, বিজেপির দর্শনে কাজ করছে বলে তোপ দাগলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।।তাঁর অভিযোগ, এই দুই সংগঠন ও দল প্রান্তিক, বিপন্ন মানুষ দের নিশানা করে। ভোটার তালিকা থেকে তাঁদেরই বেশি বাদ দেওয়া হচ্ছে। সামান্য কারণে নোটিশ পাঠানো হচ্ছে। নাম বাদ দেওয়া হচ্ছে। এই সব দেখে কমিশন যে আরএসএস, বিজেপি র দর্শন অনুযায়ী কাজ করছে, তা ভাবার অবকাশ আছে।
মহম্মদ সেলিম আরও বলেন, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন দফতরে নির্দিষ্ট তথ্য পাঠানো হচ্ছে। যেখানে নোটিশের সংখ্যা অস্বাভাবিক বেশি, তার স্বাধীন অডিট করার জন্য তিনি দাবি করেন।ঠিক কোন নীতির ভিত্তিতে নোটিশ পাঠানো হচ্ছে, তা পরিস্কার জানানোর দরকার বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে সব মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। শুধু প্রবীণরা নয়,অতি প্রবীণ, অসুস্থ, প্রতিবন্ধীদের শুনানিতে ডেকে তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে বিজেপি বাদে সব রাজনৈতিক দলই অভিযোগ করছেন। এই সব বহুমুখী চাপ সহ্য করতে না করে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে আত্মঘাতী হচ্ছেন, কবে এই সব দুর্ভোগ মিটবে কেউ জানেন না।

Be the first to comment