- ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে বিশেষ স্বীকৃতি রাষ্ট্রপুঞ্জের। বুধবার এই খবর জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বাংলার বিখ্যাত সুগন্ধি চাল— গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগের আনুষ্ঠানিক মাধ্যম অনুসরণের ওপর জোর দিয়েছে। অথচ আমরা দেখছি, আনুষ্ঠানিক, অনুসরণযোগ্য ও জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ জারি করা হচ্ছে।’
- বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুর ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। ইসকনের তরফ থেকে সংবর্ধিত করা হয় তাঁকে। সেখান থেকে চন্দ্রোদয় মন্দিরে যান তিনি। এ দিন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবেই তুলে ধরেছেন তিনি। মন্দিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে উপস্থিত হয়েছি।’
- সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ইডি-আইপ্যাক মামলার শুনানি। ১৮ মার্চ হবে পরবর্তী শুনানি।
- জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের। ছেলে এ বারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পশ্চিম মেদিনীপুরের দাঁতন।
- অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকার দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। নদিয়ার তাহেরপুর থানার পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
- কংগ্রেস প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনে নালিশ বিজেপি-র উপপ্রধান সহ কংগ্রেস ও তৃণমূল সদস্যদের। ঘটনা মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের।
- হাওড়া লিলুয়া থানার অন্তর্গত সি রোড বড় বাগান এলাকায় একটি ট্রান্সফরমারে দুপুর বারোটা নাগাদ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
- এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল অন্য এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। যদিও দুই পরিযায়ী শ্রমিকের বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায়।
- ভারতীয় হোমে থাকা ২৮ জন বাংলাদেশিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার ফেরানো হল বাংলাদেশে।

Be the first to comment