আরো ১২

Spread the love
  1. ১৬ মার্চ পশ্চিমঙ্গের পাঁচ-সহ ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন
  2. আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।
  3. পশ্চিমবঙ্গের রাজ্যসভার চার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। এরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখেল, সুব্রত বক্সি ও বিকাশ ভট্টাচার্য। মৌসম নূর ইস্তফা দেওয়ায় একটি আসন খালি রয়েছে।
  4. সিপিআইএম নেতা প্রতীক উর রহমানের ইস্তফা নিয়ে জল্পনা অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় বাড়ছে গুজব। নীরব দলীয় নেতৃত্ব।
  5. সিপিএমের রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো চিঠি ২০ মিনিটের মধ্যে প্রকাশ্যে, আলিমুদ্দিনে গিয়ে কথা বললে সেটাও যে গোপন থাকবে তার কি গ্যারান্টি? বিমান বসুর বৈঠকের ডাক পেয়ে জবাব প্রতীক উরের।
  6. দুই জেলার চার নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য। এছাড়া কাজে গাফিলতির অভিযোগে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর হয়েছে।
  7. সাত এইআরও-র সাসপেনশন নিয়ে সিইও-র সাফাই, আইন মেনেই সাসপেনশন, ২০০০ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই পদক্ষেপ।
  8. রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় এখনও মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি আপলোড করা যায়নি। কয়েকটি জেলায় এই সংখ্যা উদ্বেগজনক।
  9. রাসায়নিক ভরা ড্রামে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে গুরুতর আহত চার নাবালক। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা।
  10. সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। ১৮ মার্চ হতে পারে শুনানি।
  11. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  12. পথদুর্ঘটনা রুখতে স্পট ডেভলপমেন্টে বাড়তি নজর দেবে কলকাতা পুলিশ, একাধিক নির্দেশ নতুন নগরপাল সুপ্রতিম সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*