রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যের ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজ্যে র পাঁচটি আসন আছে। সুব্রত বক্সি, ঋতব্রত ব্যানার্জি, সাকেত গোখলে, বিকাশ ভট্টাচার্যর সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। মৌসম বেনজির নুরের পদত্যাগের ফলেও একটি আসন শূন্য আছে৷ সব আসনেই আগামী ১৬ মার্চ নির্বাচন হবে। বিধানসভার আসনের নিরিখে এবার একটি আসন বিজেপির পাওয়ার কথা আছে। বাকি চার আসনেই শাসক তৃণমূলের জয় নিশ্চিত।
সূত্রের খবর, শাসক দলের যে তিনজনের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের কাউকে এবার প্রার্থী করা হবে না। ঋতব্রত ব্যানার্জি বিধানসভায় প্রার্থী হতে পারেন।
ফলত চার আসনেই এবার নতুন মুখ দেওয়ার কথা ভাবছে শাসক দল। পঞ্চম আসনে বিজপির জয়ের আশা থাকলেও ভোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই রাজ্য ছাড়া মহারাষ্ট্রর ৭টি, ওড়িশার ৪টি, তামিলনাড়ুর ৬টি, অসমের ৩টি, বিহারের ৫টি, ছত্তিশগড়, হরিয়ানা ও তেলেঙ্গানার ২টি করে আসন ও হিমাচল প্রদেশের ১টি আসনে নির্বাচন হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৫ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ৬ মার্চ তা যাচাই করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে সব আসনের ক্ষেত্রেই একটি করে মনোনয়ন পত্র জমা দিলে নির্বাচনের প্রয়োজন হবে না।
এখন এই রাজ্য-সহ সব রাজ্যেই রাজ্যসভার প্রার্থী নিয়ে আলাপ-আলোচনা চলছে।

Be the first to comment