রোজদিন ডেস্ক : শালিমার স্টেশনে প্রবেশের মুখেই লোকাল ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিলো। সাঁতরাগাছি থেকে আসার সময় আচমকাই তা লাইনচ্যুত হয়। এর ফলে প্ল্যাটফর্মের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। কোন হতাহতের খবর নেই। এর ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কিভাবে এই ঘটনা হোল রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন।
ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বহু নিত্যযাত্রী অসুবিধায় পড়েন।

Be the first to comment