শুরু হল রমজান মাস, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে সমস্ত ইসলাম ধর্মাবিলম্বী মানুষকে রমজানের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আজ পবিত্র রমজান মাসের শুভ সূচনায় আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।


আপনারা ভালো থাকুন, পবিত্র রমজান মাসে আপনাদের পবিত্র কর্তব্য পালন করুন। আমরাও এই পবিত্র রমজান মাসে আপনাদের সংকল্প সাধনে আপনাদের সঙ্গে আছি।”
এই উপলক্ষে বৃহস্পতিবার ১৯ তারিখ থেকে রেশনেও বিশেষ প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। এই মাসে ভর্তুকি দরে মিলবে অতিরিক্ত খাদ্যশস্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*