- সিকিমে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসের ঘটনায় বাংলার ডুয়ার্সের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। টানেল দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরিও দিল। সোমবার জলপাইগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেন।
- শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন বিজেপির। জাতীয় পতাকা হাতে মিছিলে যোগদান করেছেন বিজেপি কর্মী, সমর্থকেরা। একই সঙ্গে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আরও একটি ‘তিরঙ্গা যাত্রা’ করছে বিজেপি।
- শুক্রবার ধর্মতলায় নিট নিয়ে আন্দোলনে বিশৃঙ্খলা। সাংবাদিক নিগ্রহের অভিযোগ। ঘটনায় আজ আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। আগেই ১৪জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৬।
- মুর্শিদাবাদে রেলের স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের ছাউনির লোহার পাত ভেঙে জখম হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর আদালতে স্টেশনে ঘটনাটি ঘটে।
- ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতির আগাম জামিনের আবেদন সোমবার মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২০২১ সালে একটি ইটভাটা লুঠের ঘটনায় এদিন অনুব্রত আগাম জামিন পেলেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলবে বলে হাইকোর্ট জানিয়েছে। একইসঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে।
- নিট প্রশ্নফাঁসের বিরোধিতায় ধর্মতলা ও ডোরিনা ক্রসিংয়ে শুক্রবার পড়ুয়াদের সমাবেশে বিক্ষোভকারীদের একাংশ সাংবাদিকদের নিগ্রহ করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকেরা। সোমবার প্রেস ক্লাব থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা।
- দুই জেলায় মাদক পাচার রোধে বড় সাফল্য। গোপন সূত্র মারফৎ খবর পেয়ে, সোমবার নদিয়ার জোড়াকুঠি এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে, রবিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা।
- বেআইনি মদ পাচারের চেষ্টা। হাওড়ার সাবওয়ে থেকে গ্রেপ্তার দু’জন। শ্যাম ও গণেশ সাউ নামে ধৃত দু’জন বিহারের বাসিন্দা।
- যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কালিকাপুরে। বাসের ৫০ জনের মতো যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
- রিলস ভিডিয়ো তৈরি করতে গিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পূর্ব বর্ধমানের এক যুবক। ধৃত যুবকের নাম বাবুলাল শেখ।

Be the first to comment