শুক্রবারের আন্দোলনে আক্রান্ত প্রচার মাধ্যমের প্রতিবাদে সরগরম রাজপথ

Spread the love

রোজদিন ডেস্ক :

নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত শুক্রবারের আন্দোলনে ব্যাপক ভাবে আক্রান্ত হয়েছিলেন প্রচার মাধ্যমের একাধিক প্রতিনিধি। জখম হয়ে অনেকে হাসপাতালে ভর্তিও ছিলেন। ওইদিন রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের দেখতে যান।

এসএফআই সহ সাতটি বামপন্থী সংগঠনের ডাকা ওই আন্দোলনে সামিল ছিলেন ককরোচ জনতা পার্টির সমর্থকরাও।

সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ ধর্মতলায় তাঁরা বিশাল মিছিল করেন। হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে সমস্বরে ধ্বনি দেন। আক্রান্তরা ওইদিন কি হয়েছিল, তা জানান।

উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীকেও এই আক্রমণের প্রতিবাদে স্মারকলিপি দেন সেখানকার সাংবাদিকরা।

কলকাতায় বিক্ষোভ মিছিল, সমাবেশের পর সাংবাদিকদের সাতজনের এক প্রতিনিধি দল রাজভবনে যান। রাজ্যপাল আজ ছিলেন না। তাঁরা যুগ্ম সচিব বিশ্বজিৎ বারিকের সঙ্গে দেখা করেন।

শুক্রবার সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা কেউই পড়ুয়া নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*