রোজদিন ডেস্ক :
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আলি ইমরান রামজকে (ভিক্টর) দল থেকে বহিষ্কার করলো। তাঁকে দলের সব পদ ও দায়িত্ব থেকে ও সরিয়ে দেওয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে দলের এই সংক্রান্ত কমিটি অনুসন্ধান করার পর তাঁদের সুপারিশে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলের পক্ষে সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য এই কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কয়েক বছর আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পান গুরুত্বপূর্ণ পদ, দায়িত্বও। দলের অন্দরে তাঁর বিরুদ্ধে নানা দল বিরোধী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হন। এবার তাঁকে বহিষ্কার করলো কংগ্রেস।

Be the first to comment