সিকিমের নামচিতে ভূমিধসে নিহতদের পরিবারকে সহায়তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সিকিমের নির্মীয়মান তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভূমিধসে আটকে মৃত রাজ্যের শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করেন। জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে এই ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারানো রাজ্যের ১১, জন শ্রমিক পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে তাঁদের রাজ্যের পক্ষে ৫ লক্ষ টাকা করে পরিবার প্রতি দেন তিনি।
কেন্দ্র, সিকিম সরকার, সংশ্লিষ্ট সংস্থাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দিয়েছে।


আজ মুখ্যমন্ত্রী সাতজনকে হোমগার্ডের কাজ দেন। বাকিদের সিভিক ভলান্টিয়ারের কাজ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, এখানে কাজ ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সিকিম সহ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। তাঁদের রাজ্যে ফেরার আহবান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ওই কাজে সুড়ঙ্গে ভূমিধসে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জলপাই গুড়ির ১১ শ্রমিকও ছিলেন। সিকিম সরকার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*