রোজদিন ডেস্ক :
নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে ঘরে বাইরে প্রবল চাপের মুখে গত শনিবার শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন তিনি। আজ পদত্যাগী ধর্মেন্দ্র প্রধান সংসদে আসতেই তাঁকে বীরের মত উষ্ণ অভ্যর্থনা জানালেন বিজেপি, এনডিএ সাংসদরা৷ তাঁর নামে সমস্বরে জিন্দাবাদ ধ্বনিও দিলেন তাঁরা।
আজ গাড়ি থেকে নেমে হাসিমুখে দুহাত জোড় করে এনডিএ সাংসদদের অভিবাদন জানান ধর্মেন্দ্র প্রধান। তাঁর মাথায় ঐতিহ্যবাহী উষ্ণীষ পরিয়ে দেওয়া হয়, কাঁধে তুলে দেওয়া হয় উত্তরীয়।
কংগ্রেস একে কড়া সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী বলেন, (গুজরাটের) বিলকিস বানোর ধর্ষণ মামলায় দোষীদের এই ভাবেই সংবর্ধনা দিয়েছিল বিজেপি। এটাই ওদের অভ্যাস।
অন্যদিকে বিরোধীরা আজও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরি, পরীক্ষার প্রশ্নপত্র চুরি, পড়ুয়াদের ওপর দিল্লি পুলিশের নির্মম আক্রমণ, এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ক্ষমা চাওয়া ইত্যাদি দাবিতে সংসদের ভিতরে, বাইরে তুমুল বিক্ষোভ দেখান।

Be the first to comment