পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. করোনার সময় জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত আর্থিক প্যাকেজ দিয়েছিল। কিন্তু, সেই প্যাকেজের ৬৫ শতাংশ ব্যবহারই করা হয়নি। শুধু তাই নয়, অর্ধেকের বেশি অক্সিজেন প্ল্যান্টও চালু করা হয়নি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা পরিচালনা নিয়ে ক্যাগের ২০২৪ সালের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে।
  2.  পিএম কেয়ার্স ও সিএসআর-এর মাধ্যমে সরবরাহ করা হয়েছিল মোট ৭৫টি অক্সিজেন প্ল্যান্ট। তার মধ্যে মাত্র ৩২টি প্ল্যান্ট ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল। বাকি ৪৩টি প্ল্যান্টের কী হল, কেন চালু করা হল না, সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
  3. কোভিড মোকাবিলায় হাসপাতালগুলির পরিকাঠামো শক্তিশালী করতে পিএম কেয়ার্স ফান্ড থেকে সরবরাহ করা হয়েছিল ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরও। কিন্তু, ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একাধিক হাসপাতাল সেই যন্ত্রপাতি ব্যবহারই করতে পারেনি।
  4. ক্যাগের রিপোর্ট অনুযায়ী, মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিএম কেয়ার্সের আওতায় পাওয়া ৫টি ভেন্টিলেটর ২০২২ সালের মার্চ পর্যন্ত গুদামেই পড়েছিল। এছাড়া আরও ৩টি ভেন্টিলেটর হাসপাতালের স্টোরে প্যাকেটবন্দি অবস্থায় পড়েছিল। পরে তা কোনওভাবেই ব্যবহার করা সম্ভব হয়নি।
  5. রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২০-২২ সালের মধ্যে পাওয়া ১৭টি ICU ভেন্টিলেটর ২০২২ সালের মার্চ পর্যন্ত অচল ছিল। একইসঙ্গে, পিএম কেয়ার্সের আওতায় পাওয়া ৫টি অক্সিজেন কনসেনট্রেটরও হাসপাতালের স্টোরে পড়েছিল।
  6. প্রশ্নফাঁস নিয়ে বিরোধীদের স্লোগানে উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা। তার মধ্যেই প্রশ্ন ফাঁসে সাজার ক্ষেত্রে অ্যান্টি-পেপার লিক বিল পেশ লোকসভায়।
  7. সিকিমে নির্মীয়মান টানেল ভেঙে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। ঘটনায় নিহতদের পরিবার সব মিলিয়ে ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
  8. উত্তরবঙ্গে জল্পেশ মন্দিরে মহাদেবের আরাধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখতে মন্দিরে উপচে পড়েছে ভিড়।
  9. মঙ্গলবার দুপুরে ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা রয়েছে।
  10. শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন বিজেপির। জাতীয় পতাকা হাতে মিছিলে যোগদান করেছেন বিজেপি কর্মী, সমর্থকেরা। একই সঙ্গে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আরও একটি ‘তিরঙ্গা যাত্রা’ করছে বিজেপি।
  11. রবিবার রাতে অন্ডাল ও দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে গোরু ও মহিষ বোঝাই দু’টি ট্রাক আটক করল পুলিশ। দু’টি ট্রাক থেকে ৪০টিরও বেশি গোরু মহিষ ও বাছুর উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।
  12. বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃত মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডলকে বর্ধমান আদালতের পেশ করা হয়।
  13. সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক পোস্ট করার অভিযোগ ওঠে বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাইয়ের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে মেজিয়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
  14. ছাত্র আন্দোলনে সামিল ও প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ বিজেপির।
  15. পাঁশকুড়ায় এক বাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় মহিলার স্বামীকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*