সংসদে তুমুল হট্টগোলের মাঝে প্রশ্নফাঁসের কঠোর বিল পেশ হোল 

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ সংসদে বিরোধীদের তুমুল হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস নিয়ে কঠোর (!) বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিলে পেশ করেন।

গত ২০ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন কারীদের ওপর রীতিমত দমন পীড়ন চালায় দিল্লি পুলিশ। লাঠি, কাঁদানে গ্যাস ছাড়া ও ছররা গুলি চালনায় বহু পড়ুয়া, তরুণরা আহত হন, এই নিয়ে তুমুল প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধীরা। ওইদিনকে এই আক্রমণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কড়া চিঠি দেন রাহুল গান্ধী। যা নিয়ে এখন অবধি মুখ খোলেনি কেন্দ্র।

ঘরে বাইরে প্রবল চাপের মুখে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিট প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র তাঁদের সব দাবি মেনে নেওয়ায় গত আড়াই মাসব্যাপী আন্দোলন তুলে নেয় ককরোচ জনতা পার্টি।

তবে এই আন্দোলনের ঝাঁঝ এখনও মেটেনি। গত কয়েকদিনের আন্দোলনে কেন্দ্রের ভূমিকার প্রতিবাদে আজ সংসদে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস সহ বিরোধী পক্ষ। দফায় দফায় মুলতুবি হয় অধিবেশন। এই সবের মাঝেই পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ পেশ হয়।

প্রধান বিরোধী কংগ্রেস এই বিলকে লোকদেখানো বলে তোপ দেগেছে। দলের সাংসদ গৌরব গগৈর অভিযোগ, বিজেপি সরকার দেশের শিক্ষাব্যবস্থায় যুক্তিযুক্ত সংস্কারে ব্যর্থ।

আজ সংসদের ভিতরে, বাইরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, প্রমোদ তিওয়ারি, জন ব্রিটাস, তিরুচি শিবা প্রমুখ তুমুল প্রতিবাদে সরব হন।

পরিস্থিতি এখন ও পুরোপুরি শান্ত হয়নি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*