উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন জল্পেশ মন্দিরেও

Spread the love

রোজদিন ডেস্ক :

শ্রাবণ মাসের সোমবার জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ একাধিক প্রশাসনিক কাজে তিনি উত্তর বঙ্গে গেছেন। এরই মাঝে গেছেন জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে। ওখানে গর্ভগৃহে মহাদেবের মহা অভিষেক ও পুজো দেন মুখ্যমন্ত্রী।

তাঁর আগমন উপলক্ষে ওখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বহু মানুষ তাঁকে দেখতে আসেন। তাঁরা জয় মহাদেব, জয় জল্পেশ এর সঙ্গে সোল্লাসে জয় শ্রীরাম ধ্বনিও দেন।

এখান থেকে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যান। সেখানে উত্তরকন্যায় তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা আছে।

সকালে জলপাইগুড়িতে তিনি সম্প্রতি সিকিমের নামচিতে ভূমি ধসে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সহায়তা দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*