রোজদিন ডেস্ক :
নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত শুক্রবার পড়ুয়াদের আন্দোলনে প্রচার মাধ্যম কে আক্রমণ, গোলমাল বাধানোর দায়ে ধৃতদের পাঁচজনকে আজ ধর্মতলায় নিয়ে আসে পুলিশ।।তাঁদের নিয়ে ওইদিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এঁরা কেউই পড়ুয়া না হওয়া সত্বেও কেন, কার নির্দেশে ওই জমায়েতে এসেছিলেন, কেনই বা গোলমাল বাধান, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই পর্যন্ত ওইদিনের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আজ পাঁচ জন, মহম্মদ আফরোজ, সলমন, জামির, মহম্মদ মঈনুদ্দিন ও আলমগিরকে আজ ঘটনাস্থলে আনা হয়। তাঁদের চারজন কে পুলিশের গাড়ি থেকে নামিয়ে এক এক করে ধর্মতলার মোড় অবধি নিয়ে যান পুলিশ আধিকারিক রা। তাঁদের খালি পায়ে ওখানে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে মহম্মদ আফরোজের নাম গত শনিবার বিধান সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। ওই ঘটনায় ৭০ জন কে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
পুলিশ ইতিমধ্যে ধরপাকড় চালাচ্ছে। আজ কড়া পুলিশি নিরাপত্তায় তাঁদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। একজনের পায়ে সমস্যা থাকায় তাঁকে নামানো হয়নি। একজনের দাবি তিনি কংগ্রেস সমর্থক। কেন তাঁরা সেদিনের শান্তিপূর্ণ আন্দোলনে গোলমাল করেছিলেন, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment