বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রাজ্যপালের শারীরিক অবস্থার
বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে আচমকাই রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল নাগাদ রাজভবনে পৌঁছে যান তিনি। দেখা করেন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে। কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যপাল। […]
