- কলকাতায় পারদ নামল ৪ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরের দিকে শিরশিরানি শুরু।
- রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। চলবে সংস্কারের কাজ, জানাল পুলিশ।
- বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিতে হবে। না গেলে বিএলও-দের শোকজ করা হবে, নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।
- ঘরে ঢুকে একাকী বৃদ্ধার মুখে ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুঠ গার্ডেনরিচে। তদন্তে নামল পুলিশ।
- এসআইআর আতঙ্কে আরও মৃত্যু। মালদহে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। এলাকায় চাঞ্চল্য।
- ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাওয়া ৫৭ লক্ষ টাকা ফেরত পেলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টাকা পেয়ে বললেন, আমার মতো সাংসদের সঙ্গেও যদি এসব হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
- আলিপুরদুয়ারে মর্মান্তিক ঘটনা। নিজের সাতমাসের বাচ্চাকে গলা টিপে খুনের অভিযোগে পুলিশের জালে মা।
- দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করল।পুলিশ।
- উলুবেড়িয়া-আমতা রোডে গভীর রাতে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু। কীভাবে মৃত্যু, তদন্ত শুরু পুলিশের।
- আসানসোলের বরাবনিতে কয়লাখনিতে নামল ধস। ধসের তলায় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু।
- ইডেনে রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা। উপস্থিত মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা।
- রিচার হাতে ৩৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ও সোনার ব্যাট, বল তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
- ১ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৯ তারিখ পর্যন্ত।
- জয়পুরে স্কুলে লাগাতার হেনস্থার শিকার, অবসাদে আত্মঘাতী ৯ বছরের পড়ুয়া।
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক বাইকে ধাক্কা, মধ্যপ্রদেশে শিক্ষককে পিষে মারল পুলিশ।

Be the first to comment