খসড়া ভোটার তালিকা : বাদ পড়তে চলেছে ৫৬ লক্ষের বেশি নাম

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে সোমবার রাত পর্যন্ত ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১ জন ভোটারের এন্যুমারেশন ফর্ম ‘আন কালেক্টটেবল’ বা সংগ্রহযোগ্য নয় বলে চিহ্নিত করেছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর ফলে আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া একরকম নিশ্চিত। শেষ মুহূর্তে এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। কমিশনের হিসেব বলছে, চিহ্নিত আন কালেক্টটেবল ভোটারদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫ জন। নিখোঁজ ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০জন। স্থানান্তরিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯ জন। ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩২ হাজার ২১৫ জন। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণে আরও ৪৭ হাজার ৮৩২টি নাম বাদের তালিকায় পড়েছে। রাজ্যে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের কাছে এন্যুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল। কমিশন সূত্রে জানানো হয়েছে, যে তালিকা প্রকাশ হতে চলেছে তা এখনও চূড়ান্ত নয়। পরবর্তী পর্যায়ে কিছু সংশোধন হতে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও সাতদিন বাড়ানোয় এই সংখ্যায় কিছু রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*