গাজায় ফের ইজরায়েলের হামলায় নিহত ২৮

Spread the love

রোজদিন ডেস্ক :
যুদ্ধবিরতি চলাকালীন ফের গাজায় প্রাণঘাতী হামলা চালালো ইজরায়েল। এতে অন্তত ২৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কাছে আল মাওয়াসি এলাকায় তিন জায়গায় এই হামলা চালায় ইজরায়েল। এর ফলে এক পরিবারের পাঁচ জনই প্রাণ হারিয়েছেন। ইজরায়েলের দাবি, খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানোয় তারা এই আঘাত হেনেছে। তাদের দেশের প্রতি যে কোন হুমকি নির্মুল করতে ইজরায়েলি বাহিনী শক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওই দেশ।
প্রসঙ্গত আমেরিকার মধ্যস্থতায় গত মাস থেকে দুই দেশের যুদ্ধবিরতি হলেও মাঝে মধ্যেই গাজায় আক্রমণ করছে ইজরায়েল। যা নিয়ে ক্ষুব্ধ গাজার প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*