রোজদিন ডেস্ক :
প্রত্যাশিতভাবেই আমেরিকার কুঝ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশের বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই সব ফাইলে এপস্টাইনের যৌন অপরাধ নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে মনে করেন।
ট্রাম্পের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের খবর। যদিও ট্রাম্প নিজেই তাঁর সমর্থকদের এপস্টাইনের বিষয়ে ষড়যন্ত্র তত্ব উসকে দিয়েছিলেন। এই ফাইল প্রকাশ নিয়ে প্রথম দিকে বিরোধী ছিলেন তিনি। তবে ঘরে বাইরে চাপের মুখে তিনি এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। আগামী ত্রিশ দিনের মধ্যে এপস্টাইন সংক্রান্ত ফাইলগুলি বিচার বিভাগ প্রকাশ করবে বলে ওই দেশের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন।
যা নিয়ে মার্কিন জনতার অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Be the first to comment