ইন্ডিগো সমস্যা আজও অব্যাহত

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা আজও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দিল্লি, মুম্বাই সহ আজ ও ২২০টির বেশি উড়ান বাতিল হয়েছে। কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদে ও বহু উড়ান বাতিল হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে বিমান সংস্থার দাবি।
ডিজিসিএ কর্তৃপক্ষ শনিবার এই অস্বাভাবিক বিপর্যয়ের কারণ দর্শাতে ইন্ডিগোর সিইও পিটার এইবার্স সহ পদস্থ কর্তাদের শো-কজ নোটিস জারি করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের উত্তর দিতে বলা হয়েছে।
ইন্ডিগোর বক্তব্য, শুক্রবার ৭০০টি উড়ানের নেটওয়ার্ক, পদ্ধতি, রোস্টার ইত্যাদি আবার চালু করার জন্য জন্য কিছু সমস্যা হয়, এর জেরেও শনিবার পরিষেবা ব্যাহত হয়। ক্রমে পরিস্থিতির উন্নতি হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে বলে তাঁদের আশা।

ইন্ডিগো র বিমান পরিসেবা য় ব্যাপক বিপর্যয়ের জেরে একাধিক বিমান সংস্থা বিমান ভাড়া এক লাফে অনেক বাড়িয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। সরকার দেশের ভিতর এই ভাড়া সর্বোচ্চ আঠারো হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে৷ তবে যাত্রী নিরাপত্তা ফি, কর ইত্যাদির খরচ আলাদা৷ ইন্ডিগোকে দ্রুত পরিসেবা স্বাভাবিক করতে বলা হয়েছে।
যদিও আজও ইন্ডিগোর পরিষেবা পুরো স্বাভাবিক না হওয়ায় বিপুল সংখ্যক যাত্রীরা অসুবিধায় পড়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*