আজই বিজেপিতে রাজন্যা, প্রান্তিক? রাজন্যার পোস্টে ছড়াল জল্পনা, সঙ্গে আর কারা?

Spread the love

রোজদিন ডেস্ক : আজই কি বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের দুই সাসপেন্ডেড ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার? রাজন্যার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই জল্পনা ছড়িয়েছে। পোস্টে বিবেকানন্দের ছবি দিয়ে রাজন্যা লিখেছেন, আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই। লেটস চেঞ্জ। এখানেই উঠছে প্রশ্ন। তবে দু’জনের কেউই এ নিয়ে প্রকাশ্যে একটি শব্দও খরচ করেননি। বিজেপি থেকে নীরব। তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, আজই আনুষ্ঠানিক ভাবে তাঁরা যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। গত কয়েক মাসে তাঁদের সঙ্গে একাধিকবার বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের কথা হয়েছে। শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন ছাত্র-যুব ফুল বদল করতে চলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*