রোজদিন ডেস্ক : গতকাল ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান নিরপেক্ষ হলে তিনি যেতেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ কোচবিহার যাওয়ার সময় বিমানবন্দরে প্রচার মাধ্যমকে এই কথা বলেন তিনি। পরিস্কার জানিয়ে দেন, ওই অনুষ্ঠান বিজেপির ছিল। সেখানে তিনি কি করে যাবেন!! এই অনুষ্ঠান নিরপেক্ষ হলে নিশ্চয়ই যেতেন৷
বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা নেতাজিকে ঘৃণা করে, গান্ধীজিকে মানে না, তিনি তাঁদের সঙ্গে নেই। তাঁর বাবা মা এই শিক্ষা দেননি।
প্রসঙ্গত গতকাল ব্রিগেডে ৫ লক্ষ মানুষ গীতা পাঠ করেন বলে আয়োজক সংগঠনের দাবি। সেখানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তাপস রায়, কৌস্তুভ বাগচি, লকেট চ্যাটার্জি-সহ বহু বিজেপি নেতা নেত্রী, কর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিল। বিজেপি নেতাদের অনেকে মুখ্যমন্ত্রী কেন এলেন না এই নিয়ে কটাক্ষ করেন।
আজ তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।
আজ সংসদে বন্দেমাতরম নিয়েও আলোচনা চলছে৷ এই বিষয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের ( বিজেপি-র) সবেতেই আপত্তি!! রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের কিছু অংশ চিহ্নিত করে গেছিলেন, কিন্তু ওঁদের সবেতেই আপত্তি। জয় হিন্দ, বন্দে মাতরম সবেতেই আপত্তি বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment