সোনম ওয়াংচুকের জামিন সংক্রান্ত মামলার শুনানি ১৫ ডিসেম্বর অবধি মুলতুবি

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখের পরিবেশবিদ সোনম ওয়াংচুকের জামিন সংক্রান্ত মামলার সোমবার ফয়সালা হয়নি। গত সেপ্টেম্বর মাসে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। নিয়ে যাওয়া হয় যোধপুরে। সেখানকার কারাগারেই তিনি আছেন। সোমবার শীর্ষ আদালতে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর আইনজীবি কপিল সিবাল ওয়াংচুককে ভিডিওর মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করার আবেদন জানান। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এর তীব্র বিরোধিতা করেন।
শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়া এই বিষয়ে কোন নির্দেশ দেননি। আগামী ১৫ ডিসেম্বর অবধি তা মুলতুবি রাখেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলনের জেরে পরিবেশবিদ সোনম ওয়াংচুককে এনএসএ গ্রেফতার করে। তাঁকে যোধপুর কারাগারে রাখা হয়েছে।
কোন নির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর অভিযোগ। তাঁর জামিনের আর্জিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার এর শুনানি হওয়ার কথা ছিল। ১৫ ডিসেম্বর অবধি তা মুলতুবি হওয়ায় কবে ফের এই শুনানি হবে তা নিয়ে চিন্তিত পরিবার।
উল্লেখ্য, লাদাখে বিভিন্ন উন্নয়ন এর কাজে যুক্ত সোনম ওয়াংচুক আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিত।  তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন সরব হয়েছে। বিনা কারণে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*