গাঁজা পাচারের অভিযোগে মধ্যপ্রদেশে মন্ত্রীর দাদা গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের সাতনায় বেআইনি ভাবে গাঁজা পাচারের অভিযোগে পুর উন্নয়ন ও আবাসন দফতরের প্রতিমন্ত্রী প্রতিমা বাগরির দাদা অনিল বাগরি কে পুলিশ গ্রেফতার করেছে।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রামপুর বাঘেলান পুলিশ মারহুয়ান গ্রামে জনৈক পঙ্কজ সিং-এর বাড়ি তল্লাসি চালিয়ে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ পঙ্কজ সিং-কে গ্রেফতার করলে তিনি জানান অনিল বাগরি এই গাঁজা গাড়িতে এনে তাঁর বাড়িতে রাখেন। পুলিশ অনিল বাগরিকেও গ্রেফতার করে। সোমবার তাঁদের দুজনকে আদালতে তুললে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*