পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভোরে ও রাতের দিকে হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে কুয়াশার দাপট জারি বাংলা জুড়ে।
  2. একশো দিনের কাজ নিয়ে অসম্মানজনক শর্ত দিয়েছে কেন্দ্র, কোচবিহারের জনসভায় কেন্দ্রের কাগজ ছিড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর।
  3. ‘বঙ্কিমদা’ বলায় প্রধানমন্ত্রীর জনগণের সামনে নাকখত দেওয়া উচিত, তোপ মুখ্যমন্ত্রীর।
  4. বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, কোচবিহারে হুঙ্কার তৃণমূলনেত্রীর।
  5. বাংলাদেশে আটক ৪৭ মৎস্যজীবী ফিরলেন দেশে, ফেরানো হল ভারতে থাকা ৩৭ বাংলাদেশি মৎস্যজীবীকে।
  6. বাথরুমে পড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  7. সাতসকালে নকশালবাড়ির কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, জখম শিশু-সহ ৭।
  8. দুপুরে শহরে মহিলা তৃণমূলের পদযাত্রা, নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
  9. খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে প্রায় ৫৭ লক্ষ ভোটারের নাম। খবর, কমিশন সূত্রে।
  10. আজও প্রায় ২০০ উড়ান বাতিল করল ইন্ডিগো। চাপের মুখে পাইলট নিয়োগের হিড়িক বিমান সংস্থায়
  11. ৭৯ তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন সোনিয়া গান্ধি। এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী
  12. আজ সোনাগাছির যৌনপল্লির বাসিন্দাদের জন্য এসআইআর শিবির কমিশনের। খুশি বাসিন্দারা।
  13. বন্দে মাতরম, কড়া নিন্দা মোদির, প্রিয়াঙ্কার প্রশংসায় প্রদেশ কংগ্রেস।
  14. অসুস্থ বিএলও দেবাশিস দাসকে স্ট্রেচারে শুইয়ে আনা হল সিইও দফতরের সামনে, চলল তুমুল বিক্ষোভ বিএলওদের।
  15. নাগরিক হওয়ার আগেই এদেশে ভোট দিয়েছেন সোনিয়া গান্ধি, অভিযোগে মামলা। মিথ্যে কথা, দাবি মেয়ে প্রিয়াঙ্কার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*