প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন মেসি

Spread the love

রোজদিন ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বখ্যাত খেলোয়াড় লিওনেল মেসি সোমবার সকালে দিল্লি যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাত করার কথা। প্রধানমন্ত্রীর বাসভবনে মেসি যাবেন। এরপর একজন সাংসদের বাড়িও যাবেন তিনি৷ সেখানে ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগস্টিন কসিনা, প্রধান বিচারপতি সূর্যকান্ত, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা আছে। ইডি-র প্রধান রাহুল নবীন সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও ওখানে তাঁর দেখা হবে। এরপর ফিরোজ শা কোটলায় বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। সেখান থেকে তাঁর বিমানবন্দর চলে যাওয়ার কথা।
শুক্রবার গভীর রাতে কলকাতায় আসেন এই কিংবদন্তি ফুটবল তারকা। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর একাধিক অনুষ্ঠান জনরোষে বানচাল হয়ে যায়। বিশাল দর্শক তাঁকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। মেসিকে ঘিরে থাকা রাজ্যের মন্ত্রী, আমলা সহ প্রায় একশো জনের একটি দলই এই রোষের কারণ। প্রিয় খেলোয়াড়কে দেখতে না পেয়ে মাঠে ব্যাপক তান্ডব চালান বহু মানুষ। এর জেরে মুখ পুড়েছে সংস্কৃতির শহর কলকাতার। এরপর মেসির হায়দ্রাবাদ, মুম্বাই এর সফর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। সব ক্ষেত্রেই অত্যন্ত ফুরফুরে হালকা মেজাজে দেখা গেছে তাঁকে। সোমবার তাঁর গন্তব্য দিল্লি। মেসির সফর ঘিরে কড়া নিরাপত্তার চাদরে নুড়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লিকেও। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*