রোজদিন ডেস্ক :
বিশিষ্ট লেখক রাস্কিন বন্ড অসুস্থ। পা এর সমস্যার জন্য তাঁর হাঁটাচলায় অসুবিধা হওয়ায় দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবতিপর লেখকের এক বন্ধু জানিয়েছেন, তাঁর ফিজিওথেরাপি চলছে, কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ৫০০ র বেশি ছোট গল্প, উপন্যাস রচয়িতা এই লেখক পদ্মভূষণ সম্মান পেয়েছেন। ছোটদের জন্য তাঁর প্রায় ৭০টি বই আছে। মুসৌরিতে থাকেন রাস্কিন বন্ড। বিশিষ্ট অভিনেতা ভিক্টর ব্যানার্জি তাঁর প্রতিবেশী।

Be the first to comment