মেক্সিকোতে ছোট বিমান দুর্ঘটনায় নিহত ৭

Spread the love

রোজদিন ডেস্ক : মেক্সিকোতে ছোট বিমান দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারালেন। সেন্ট্রাল মেক্সিকোর সান মাতিও আটেনকোতে জরুরি অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ছোট ব্যক্তিগত বিমানটি মেক্সিকোর প্যাসিফিক উপকূল থেকে উড়ান দিয়েছিল। দুজন বিমান কর্মী সহ আটজন যাত্রী বিমানে ছিলেন। এখন অবধি সাত জনের দেহ উদ্ধার হয়েছে বলে প্রকাশ। একটি মাঠের ওপর তা অবতরণের চেষ্টা করলেও কাছের এক বাণিজ্য কেন্দ্রের ধাতব ছাদে আছড়ে পড়ে এতে আগুন লেগে যায়। এলাকা থেকে ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*